বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টর চাপায় বাইসাইকেল চালকের মৃত্যু

গেজেট ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টর চাপায় আব্দুস সালাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ১০ তলার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম কালীগঞ্জ পৌরসভার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে শহরে যাচ্ছিলেন আব্দুস সালাম। এ সময় একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুস সালামকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন