ঝিনাইদহে যুবককে কুপিয়ে খুন

গেজেট ডেস্ক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা এলাকায় রিয়াদ হোসেন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রিয়াদ হোসেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সলেমান হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে এলাকার মানুষ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কপোতাক্ষ নদের বাগডাঙ্গা এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই রবিউল ইসলাম জানান, রিয়াদ তাদের নিজেদের রাইস মিলে কাজ করতেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে মিলের কাজ শেষে তিনি বেরিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শরীর থেকে তার একটি হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এছাড়া তার গলা, মুখ ও মাথায় একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তির পাশ থেকে মাদকদ্রব্য ড্যান্ডি আঠা ও কিছু পলিথিন উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন