রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় ৭ বছরের শিশু নিহত

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় রহিমা খাতুন নামে ৭ বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার ইকবাল হোসেনের মেয়ে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, দুপুরে শিশু রহিমা খাতুন মায়ের সাথে কালীগঞ্জ থেকে কাপড় কিনে বাড়ি ফিরছিল। পথে ছালাভরা নামক স্থানে এসে ইজিবাইকের ভাড়া দেওয়ার সময় শিশু রহিমা দৌড়ে রাস্তা পাওয়ার হওয়ার চেষ্টা করে। এসময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাস আটক হলেও চালক পলাতক রয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন