মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন শেখ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে। শুক্রবার সকালে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা সংসদের কমান্ডার সিদ্দিক আহমেদ, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তিতু, আব্দুল গফুর, সমাজসেবক ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন