রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্রগুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্রগুলিসহ মোঃ রনি আহম্মেদ (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

রনি ঝিনাইদহ সদর থানার সাধুহাটী (হারেজমোড়) এলাকার মোঃ শরিফুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে ঝিনাইদহ জেলার সদর থানাধীন সাধুহাটী গ্রামস্থ হারেজর মোড় এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ রনি আহম্মেদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, ১টি মোবাইল এবং ১টি সিমকার্ড উদ্ধার করে। আটককৃতকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন