চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দু’যুব‌কের মৃত্যু

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ১০নং নারায়নপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ২ যুবক হলেন, কুঠিপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে ইব্রাহিম ও একই গ্রামের বাকি বিল্লাহ বাক্কির ছেলে জাহাঙ্গীর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা দুইজন চৌগাছা থেকে মোটরসাইকেলযোগে মহেশপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চৌগাছা থানাধীন ১০নং নারায়নপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের কাজী ফার্ম থেকে ২০০ গজ দূরে চৌগাছা-মহেশপুর সড়কে হঠাৎ চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেন্টি কড়ই গাছে মেরে দেয়।

এতে মোটরসাইকেল চালক ইব্রাহিম ও তার সঙ্গে থাকা জাহাঙ্গীর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেল চালক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

যশোরে নেয়ার পথে জাহাঙ্গীরও মারা যায়। এক সাথে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন