মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

অভয়নগরে সৈয়েদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে আড়পাড়া সৈয়েদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত করা হয়েছে। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এক সভায় ম্যানেজিং কমিটি গঠন করা হয়। নির্বাচনে অভিভাবক সদস্যদের ভোটে সভাপতি হয়েছেন মো. জালাল।

এর আগে মাদ্রাসা শিক্ষা বোর্ড এর শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন বিধি মোতাবেক ৯ জানুয়ারি ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

নির্বাচনে বিজয়ী হলেন  অভিভাবক সদস্য মো. মতিয়ার রহমান দফাদার, তাহের মোল্যা, মো. হামিদুল ইসলাম, এবতেদায়ী শাখার অভিভাবক সদস্য মো. হুমায়ুন কবির, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আনজুরা বেগম ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন