মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঢাকাস্থ যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা

কেশবপুর প্রতিনিধি

ঢাকাস্থ যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাভারের লার্জ পল্লীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ঢাকাস্থ যশোর জেলা সমিতির সভাপতি ডা. এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন ঢাকাস্থ যশোর জেলা সমিতির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে প্রাক্তন শিক্ষক কেশবপুরের কৃতি সন্তান বিশিষ্ট কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির হাতে ‘যশোর জেলা সমিতি পদক’ তুলে দেন।

মুহম্মদ শফি ১৯৬০ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর (ভবানীপুর) ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, আঞ্চলিক ভাষার কবিতা, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, জীবনী, ইতিহাস, সম্পাদনা ইত্যাদি মিলে তার এ যাবৎ প্রকাশিত গ্রন্থ প্রায় একশত।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন