মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে কপোতাক্ষ নদে পড়ে হাসিবুর রহমান নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিহরনগর ইউনিয়নের মাহাতাব নগরের আজিজুর রহমানের ছেলে। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্বজনেরা নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ঝাঁপা ক্যাম্প পুলিশের এসআই সামনুর মোল্লা সোহান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই সামনুর মোল্লা সোহান বলেন, আজিজুর রহমানের বাড়ি কপোতাক্ষ নদের তীরে। সকালে শিশুটি বাড়িতে খেলা করছিলো। এরপর সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনেরা নদের পানিতে তাকে ভাসমান অবস্থায় পান। পরে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

খুলনা গেজেট/  এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন