মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধ্যান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে ৫টি অস্ত্র উদ্ধার ও কারখানা মালিক আজিজুল ইসলামসহ (৩০) তিন জনকে আটক করা হয়েছে।

আটক আজিজুল ইসলাম বেজপাড়ার এলাহী বস্কের ছেলে। আটক অন্য দুই জনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে যশোর শহরের বারান্দীপাড়া কদমতলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদ কারখানায় অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হুসাইন বলেন, বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানে কারখানা থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাঁচটির মধ্যে দুইটি রেডি ও বাকি তিনটি তৈরি করা অসম্পন্ন রয়েছে। পাঁচটি অস্ত্রের মধ্যে দুটি ওয়ান সুটারগান ও তিনটি ৭.৬৫ (অস্ত্র)।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও আটককৃতদের অস্ত্র তৈরি করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসা বাদ করছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন