জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান একদিনের সফরে আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাটে আসবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মাদ ইউনুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমীরে জামায়াত শুক্রবার সকাল সাড়ে ৭টায় নওয়াপাড়া বিশ্বরোড মোড় এলাকায় পৌছাবেন। সেখানে নেতাকর্মীরা আমীরকে অভ্যর্থনা জানাবেন। সকাল ৮টায় তিনি বাগেরহাট সার্কিট হাউসে পৌঁছাবেন। সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতের আমির। পরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত জেলা রুকন সম্মেলনে অংশগ্রহণ করবেন।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমআর নামাজ আদায় করবেন। সার্কিট হাউসে দুপুরের খাবার শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন।
খুলনা গেজেট/এএজে

