শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

ফকিরহাটে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী স্লুেইস গেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি গাছ টেন্ডার ছাড়াই কাটার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সকালে সরকারি গাছ কাটা হচ্ছে বলে স্থানীয়রা বিষয়টি বিভিন্ন জায়গায় অবগত করেন।

এবিষয়ে ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার এর অনুমতি নিয়েই গাছটি কাটা হচ্ছে।

তবে মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে আমি কোন কিছু জানিনা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন