শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা, হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমূখ।

উপজেলার ৮ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি দলের মাঝে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ১নং ভায়না ও ৩নং তাহেরহুদা ইউনিয়ন দল প্রতিদ্বন্দিতা করেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন