শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

পাল্লেকেলেতে চাপের মু‌খে বাংলাদেশ

ক্রীড়া প্রতি‌বেদক

পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দারুণ শুরুর আভাস দিয়েও ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে আউট হন সেঞ্চুরির কাছে থাকা তামিম ইকবাল।

এরপর বড় ইনিংসের আশা জাগিয়ে সাজঘরে ফিরেছেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। পরপর পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। এখনো অনেক রানের ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৪ রান। উইকেটে মিরাজের সঙ্গে আছেন তাইজুল। এখনও ২৬৯ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন