শেখ রাসেলকে হারিয়ে বড় চমক দেখাল উত্তর বারিধারা

ক্রীড়া প্রতিবেদক

লিগের ১২তম রাউন্ড চলছে। এখন পর্যন্ত সেই অর্থে বড় ধরনের অঘটন ঘটেনি এতদিন। আজই প্রথম অঘটন ঘটল। শক্তিশালী শেখ রাসেলকে হারিয়ে বড় চমক দেখিয়েছে উত্তর বারিধারা।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক বারিধারা ২-১ গোলে শেখ রাসেলকে হারিয়েছে। এই হারে শেখ রাসেল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। সমান সংখ্যক ম্যাচে উত্তর বারিধারা নয় পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।

রোববার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বারিধারা ২-১ গোলে হারিয়েছে অলব্লুজদের। ম্যাচের ১৫ মিনিটে খন্দকার আশরাফুল ইসলাম গোল করে শেখ রাসেলকে এগিয়ে দেন।

পরের সময়টা শুধু উত্তর বারিধারার। ৪৭ মিনিটে মাহমুদ সৈয়দ গোল করলে ম্যাচে সমতা আনে বারিধারা। ৭৪ মিনিটে জয়সূচক গোলটি করেন পাপন সিং। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বারিধারা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন