শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

লিভারপুলকে ২-০ গোলে হারালো এভারটন

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাটিতে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও এভারটনের কাছে ২-০ গোলে হারতে হলো লিভারপুলকে। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে রিচার্লিসনের গোলে এগিয়ে যায় এভারটন। হামেস রদ্রিগেজের দুর্দান্ত পাস থেকে স্বদেশি গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই গোল শোধের জন্য আক্রমণের পসরা সাজায় অলরেডরা।

কিন্তু গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ও ডিফেন্ডার মাইকেল কিন যেন এদিন জ্বলে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন। দু’জনের দুর্দান্ত পারফর্ম্যান্স সুবিধা করতে দেয়নি সালাহ-মানে-ফিরমিনোদের। তার মধ্যে চোটে পড়ে প্রথমার্ধে মাঠ ছাড়তে হয় ক্লপের নির্ভরযোগ্য শিষ্য জর্ডান হ্যান্ডারসনকে।

উল্টো শুরুর পর শেষ মুহূর্তে আবারও গোল হজম করে বসে লিভারপুল। ৮৩তম মিনিটে এভারটনের ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা গিলফি সিগুরোসন। এভারটন বাকি সময় ব্যবধান ধরে রেখে হার উপহার দেয় লিভারপুলকে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন