কালীগঞ্জে টি-২০ কাপ ক্রিকেটের উদ্বোধন 

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে টি-২০ কাপ ক্রিকেট টুনামেন্ট ২০২১” উদ্বোধন করা হয়েছে। ১৬ দলের অংশগ্রহনে শনিবার দুপুরে কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভাষানস্কুল মাঠে টুনামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। উদ্বোধনী খেলাতে ফরিদপুর মধুখালী ক্রিকেট একাদশকে ৩১ রানে হারায় যশোর আছিয়া ক্লেমন ক্রিকেট একাদশ।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে দুপুরে ভূষন মাঠে অনুষ্টিত উদ্বোধনী খেলাতে প্রথমে টস জিতে ব্যাট করতে নামে যশোর আছিয়া ক্লেমন ক্রিকেট একাদশ। তারা ২০ ওভারে সবকটি  উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফরিদপর মধুখালী একাদশ ১৯ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করে। বিজয়ী দলের আকাশ ৪ উইকেট লাভ করায় ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হয়।

খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য ও সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন