শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩
জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়ানশিপ

দেশের দ্রুততম মানবী শিরিন, মানব ইসমাইল

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়ানশিপে পুরুষ এককে ১০০ মিটার স্প্রিন্টে নারী এককের মুকুট উঠেছে শিরিন আক্তারের মাথায়। আর পুরুষ এককের চ্যাম্পিয়ান হয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। আজ শুক্রবার শুরু হয়েছে ৪৪তম ন্যাশনাল অ্যাথলেটিকস। প্রতিযোগিতায় পুরুষ এককে ১০.৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেছেন ইসমাইল। অন্যদিকে নারী এককে শিরিনে লেগেছে ১১.৮০ সেকেন্ড।

আজ প্রতিযোগিতা শুরু হলেও আগামীকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। এরপর আগামী রোববার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জাতীয় চ্যাম্পিয়ানশিপে ৬৪ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন। তিন দিনে দুই বিভাগে মোট ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন