বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবলে খালিশপুর কিশোর একাদশের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে খালিশপুর কিশোর একাদশ।

শুক্রবার (৮ জানুয়ারি) নগরীর আটরা গিলাতলা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে অমিমাংসীতভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে ৫-৪ গোলে তারা পরাজিত করে এজাজ ফুটবল একাডেমিকে।

প্রতিদ্বন্দীতামূলক এ ম্যচের প্রথম গোলটি করেন খালিশপুর কিশোর একাদশের হাসিব। দলের হয়ে অন্য গোলটি করেন তানভীর। এজাজ ফুটবল একাডেমির পক্ষে গোল করেন গৌতম এবং মেহেদী।

শনিবার একই মাঠে দুপুর তিনটায় মুখোমুখি হবে এসবিআলি ফুটবল একাডেমি বনাম বাগেরহাট ফ্রেন্ডস ক্লাব। এর আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এসবিআলি ফুটবল একাডেমির সভাপতি মো. বাবুল হোসেন বাবলা।
খেলা পরিচালনা করেন কামরুল আযম বাবু, আজিবর রহমান ও পারভেজ আলম।

খুলনা গেজেট/এমএইচবি

 

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন