শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

দাকোপে টি -২০ ক্রিকেটের উদ্বোধন

দাকোপ প্রতিনিধি

দাকোপ উপজেলা ক্রিকেট স্কুলের উদ্যোগে ৩ দিনের টি-২০ ক্রিকেট কার্ণিভাল ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য সংরক্ষিত নারী আসনের সাংসদ এ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, প্রেস ক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডলসহ খেলোয়াড়বৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন