শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশকের সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব এলিট এ দলে জায়গা পেয়েছেন।

তিনজন ভারতীয়, দুইজন করে দক্ষিণ আফ্রিকান ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছে দশকের সেরা ওয়ানডে দলে। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন দশকের সেরা দল।

রোববার দুপুরে আইসিসি দশকের সেরা ওয়ানডে দল ঘোষণা করে।

আইসিসির দশকের সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন