কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে

ক্রীড়া প্রতিবেদক

সান্তিয়াগো বার্নাব্যুতে ঠিক আধিপত্য দেখাতে না পারলেও ২-১ গোলে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মিশন শুরু করেছে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যেখানে আলো কেড়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। তিনি যখন উল্লাসে মাতোয়ারা, একই সময়ে ফ্রান্সে তিক্ত দিন পার করছিলেন ছোট ভাই ইথান এমবাপে।

ঘরের মাঠ স্তাদে পিয়েরে মৌরোয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আতিথ্য দিতে নেমেছিল লিলে। স্বাগতিকরা ১২ মিনিটে লিড নেওয়ার পর ৩৩ মিনিটে সমতায় ফেরে বেটিস। তিন মিনিট বাদে লিলে আবারও লিড নেয়। কিন্তু ৪৯ ও ৫৩ মিনিটের গোলে তাদের কাছ থেকে প্রতিপক্ষরা ম্যাচটি ছিনিয়ে নেয়।

৩-২ গোলে হারের ম্যাচে লিলের জন্য বড় ধাক্কা হয়ে আসে ইথান এমবাপের লাল কার্ড। ফলে ম্যাচের ৫৬ মিনিটেই তারা ১০ জনের দলে পরিণত হয়। ১৯ বছর বয়সী ইথান চ্যাম্পিয়ন্স লিগে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন। বেটিস ডিফেন্ডার নাতানকে কনুই দিয়ে গুতা দিয়েছেন অনেকটা ইচ্ছা করেই। পরে ভিডিও পর্যালোচনার পর তাকে লাল কার্ড দেখান ম্যাচ অফিসিয়াল। ক্যারিয়ারে প্রথমবার কার্ডজনিত মাঠ ছাড়ার অভিজ্ঞতা হলো ‘জুনিয়র’ এমবাপের।

একই রাতে ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপে চ্যাম্পিয়ন্স লিগের ৯৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন। ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৭১তম গোল করেন তিনি। যা টুর্নামেন্টটির ইতিহাসে তাকে পঞ্চম গোলদাতায় পরিণত করে, ছুঁয়েছেন রিয়াল ও স্পেনের কিংবদন্তি রাউল গঞ্জালেসকে। ইউসিএলে গোলের নিরিখে এই মুহূর্তে এমবাপের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভান্ডফস্কি (১০০) ও করিম বেনজেমা (৯০)।

এদিন মাঠে নেমে ইউসিএলের আগের আসরে সর্বোচ্চ ১৫ গোলের পুরস্কারও পেয়েছেন এমবাপে। এদিকে, সর্বশেষ ফিফা বিশ্বকাপে টুর্নামেন্টটির ইতিহাসে তিনি সর্বোচ্চ ২২টি গোল করে ইতিহাস গড়েছিলেন। যার সুবাদে এই ফরাসি অধিনায়ক ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন। তালিকায় বেশ জোরালো অবস্থানে থাকা এই তারকা এবার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি তিনি প্রাপ্য বলেও মন্তব্য করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন