অবসরের ৮ দিনের মাথায় ব্যালন ডি’অরের তালিকায় মেসি

ক্রীড়া প্রতিবেদক

ব্যালন ডি’অরের মঞ্চে আবারও লিওনেল মেসির নাম। বয়স ও ক্যারিয়ারের নানা বাঁক পেরিয়েও বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’। ফলে রেকর্ড আটবারের এই বিজয়ীর সামনে এখন নবমবার পুরস্কার জয়ের সম্ভাবনা।

মেসির সঙ্গে তালিকায় আছেন তার আর্জেন্টিনা সতীর্থ লাউতারো মার্তিনেজও। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছেন তিনি। অন্যদিকে ২০২৩ সালের পর ব্যালন ডি’অরের তালিকায় ফিরলেন মেসি।

তবে মেসির সামনে পথটা মোটেই সহজ নয়। গতবারের বিজয়ী উসমান দেম্বেলে এবারও ৩০ জনের তালিকায় আছেন। ফরাসি তারকার সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, স্পেনের লামিন ইয়ামাল, রদ্রি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।

বিশেষ করে হ্যারি কেইনের নামটি এবার বেশ জোরেশোরেই আলোচনায়। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত গোল-ফর্ম তাকে পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে। অন্যদিকে বিশ্বকাপজয়ী লামিন ইয়ামালের অসাধারণ পারফরম্যান্সও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

এমবাপ্পের ক্ষেত্রেও বড় শক্তি হয়ে এসেছে বিশ্বকাপের গোল্ডেন বুট। ফলে মেসি, ইয়ামাল, কেইন, এমবাপ্পে ও দেম্বেলের মধ্যে কে শেষ হাসি হাসবেন, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান এবার একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে। প্যারিসের বাইরে প্রথমবারের মতো লন্ডনে বসবে এই জমকালো আয়োজন। আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের রাজধানীতে জানা যাবে, কে হচ্ছেন ফুটবল বিশ্বের নতুন রাজা।

আর সেই মঞ্চে মেসি যদি আবারও সেরার পুরস্কার জিতে নেন, তাহলে ব্যালন ডি’অরের ইতিহাসে তার রাজত্ব আরও এক ধাপ বিস্তৃত হবে।

প্রাথমিক তালিকা:

লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি/পর্তুগাল), মাইকেল ওলিসে (বায়ার্ন/ফ্রান্স), উইলিয়াম পাচো (পিএসজি/ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (আল কাদসিয়া/মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা/স্পেন),জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), মার্ক কুকুরেয়া (চেলসি/রিয়াল মাদ্রিদ/স্পেন), লুইস দিয়াজ (বায়ার্ন/কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল/ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন/ইংল্যান্ড), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), খিচা কাভারেস্কাইয়া (পিএসজি/জর্জিয়া), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), সাদিও মানে (আল নাসর/সেনেগাল), মার্কিনিওস (পিএসজি/ব্রাজিল), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), ফাবিয়ান রুইজ (পিএসজি/স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স), ফেরান তোরেস (বার্সেলোনা/পিএসজি/স্পেন), দায়োত উপামেকানো (বায়ার্ন/ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল) ও ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন