খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হুরে জান্নাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার।
ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা গেজেটের সম্পাদক পরিষদের উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মা ট্রেডিং-এর স্বত্বাধিকারী এস এম সরোয়ার এহসান জিয়া, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খাইরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোস্তফা আলম, সদস্য মোঃ আলিমুজ্জামান, শেখ সাইফউদ্দিন আহমদে হিমু, সাবেক সদস্য শাহ আসীফ হোসেন রিংকু, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিল্টন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মহেন্দ্রনাথ সেন, মোঃ আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, ‘রূপালী বাংলাদেশ’ দলের টিম ওনার মোঃ হাসানুর রহমান তানজীর, শেখ আল এহসান, উত্তম মন্ডল, মাহবুবুর রহমান মুন্না, আব্দুল¬াহ আল মামুন রুবেল, মোঃ হেলাল মোল্লা, আল মাহমুদ প্রিন্স, একরামুল হোসেন লিপু, আরাফাত হোসেন অনিক, রফিক আলী, রামিম চৌধূরী, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), মোঃ নূরুল আমিন নূর, মোঃ রাজু আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও টুর্নামেন্টে অংশগ্রহণ কারী ৪টি দালের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
এবারের এই টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো প্রবর্তন, সময়ের খবর, খুলনা গেজেট এবং রূপালী বাংলাদেশ। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুই দলের মধ্যে ফাইনাল খেলাও খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে টুর্নামেন্টের প্রথম দিনের খেলা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টুর্নামেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরবর্তীতে এই টুর্নামেন্টের নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

