বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

অনির্বাণ ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচে সিনিয়র একাদশের জয়

ক্রীড়া প্রতিবেদক

খালিশপুর অনির্বাণ ক্লাবের ২০ বছর পূর্তিতে প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী হয়েছে সিনিয়র একাদশ।  শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে খালিশপুর বঙ্গবাসী স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ক্লাবের জুনিয়র একাদশকে ৪৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে সিনিয়র একাদশ।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অনির্বাণ সিনিয়র একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।

১২৩ রানের টার্গেটে ব্যাট করতে  নেমে মাত্র ৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জুনিয়র একাদশ। আর মাত্র ৭৩ রানে সবগুলো উইকেট হারিয়ে পরাজিত হয় তারা। এ খেলার উদ্বোধন এবং খেলা শেষে ট্রফি বিতরণ করেন খালিশপুর অনির্বাণ ক্লাবের চেয়ারম্যান মশিউর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জিএম শফিক, সাংবাদিক মোহাম্মদ মিলন, রমজান আলী, মুহাম্মাদ আলী, অনির্বাণ ক্লাবের সভাপতি মোঃ মানিক মোল্লা, মোঃ সাঈদ, ফোরকান, মঈনুল ইসলাম ঝন্টু, ছাত্রলীগ নেতা মশিউর রহমান জনি, অনিক প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন