দলে সুযোগ না পাওয়ায় ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

ক্রীড়া প্রতিবেদক

দলে সুযোগ না পাওয়ার হতাশায় ১৭ বছর বয়সী ভারতীয় এক নারী ক্রিকেটার আত্মহত্যা করেছেন। অদিতি চৌখাণ্ডের মৃত্যুতে শোক নেমে এসেছে মহারাষ্ট্রের ক্রিকেটাঙ্গনে। নাগপুরের লক্ষ্মী নগর এলাকার এই ক্রিকেটার গত বুধবার রাতে মারা যান। ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ।

মা ও ভাইয়ের সঙ্গে নাগপুরে থাকতেন অদিতি। তার বাবা মহারাষ্ট্র সরকারের পূর্ত দপ্তরের ঠিকাদার। এ বছর উচ্চমাধ্যমিক পাস করা অদিতি নিয়মিত ক্রিকেট অনুশীলন করতেন তার ভাই প্রবাল চৌখাণ্ডের সঙ্গে।

পুলিশের তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিঠিতে অদিতি লিখেছেন, দলে সুযোগ না পাওয়ায় তিনি হতাশ ছিলেন। একই সঙ্গে তিনি তার ভাই প্রবালকে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার শুভকামনাও জানান।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে দলে সুযোগ না পাওয়ার হতাশা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি কেন তিনি বারবার দলে সুযোগ বঞ্চিত হচ্ছিলেন, সেটিও তদন্ত করে দেখা হবে।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন