অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত

ক্রীড়া প্রতি‌বেদক

শেরে-ই বাংলার মাঠে অনুশীলন সেরেছেন বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা। পরে সংবাদ সম্মলেন আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলতি জুলাই মাসে প্রায় দিনেই বৃষ্টি দেখা গিয়েছে। যে কারণে বাংলাদেশ দলের কিছুটা হলেও অনুশীলন করতে অসুবিধা হয়েছে। যা অস্ট্রেলিয়া সিরিজের আগে একটু ঘাটতি দেখছেন অধিনায়ক শান্ত।

তিনি বলেন, ‘বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তবুও গ্রানাইটে, বোলিং মেশিনে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতির কথা বললে একটু তো ঘাটতি আছে।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া নিয়ে শান্ত বলেন,‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছি, আমরা খুবই ভাগ্যবান। যদিও আমার মনে হয় গত ২৩ বছরে আমাদের সেখানে আরও ম্যাচ খেলা উচিত ছিল। অস্ট্রেলিয়াতে আমাদের লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট খেলা যায়। আমরা যেভাবে খেলছি সেটা যেন কন্টিনিউ করতে পারি। আমরা যেন এর নিচে না যাই।’

দলের পেসারদের ওপর বিশ্বাস রেখে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসাররা ২০ উইকেট নিতে পারবে বলে বিশ্বাস করি। পেসারদের সঙ্গে দুজন অভিজ্ঞ স্পিনারও আছে। মুশফিক ছাড়া বাকিরা সবাই অভিজ্ঞ। তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।’

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন