গেল বছর নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডের নেতৃত্ব দেওয়া হয় মেহেদি হাসান মিরাজকে। তবে বছর খানেক পরই নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হলো মিরাজকে। আজ বুধবার বিসিবির বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বোর্ড চায় তিন ফরম্যাটে দুই জন অধিনায়ককে দায়িত্ব দিতে। যে কারণে ওয়ানডের নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। আজ বিসিবির সভা শেষে সাংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি মনে করি, আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে দুইজন ক্যাপ্টেন থাকা উচিত।’
মিরাজের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তামিম বলেন, ‘মিরাজ সফল একজন ক্যাপ্টেন। সে পাঁচটা সিরিজরে মধ্যে চারটা সিরিজ জিতেছে। মিরাজকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, একজন পারফর্মার হিসেবে। সম্প্রতি তাকে আমরা সেভাবে দেখছিনা, বিশেষ করে ব্যাটিংয়ে।’
‘আশা করি সে রিদমে ফিরবে। আমি মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে ব্যাখ্যা দিয়েছি। সে বিষয়টা বুঝতে পেরেছে। দুই পাশ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত।’-যোগ করেন তিনি।
খুলনা গেজেট/রুএ

