মাঠের ক্রিকেট ভারতের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর তারা ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় ফরম্যাটের সিরিজ হাতছাড়া করেছে। সর্বশেষ জিম্বাবুয়েতে সিরিজ জিতে কিছুটা সান্ত্বনা খুঁজছেন আইয়ার-কিষাণরা। এরই মাঝে দলটির সহকারী কোচ রায়ান টেন ডাসকেট দায়িত্ব ছেড়েছেন।
গৌতম গম্ভীরের কোচিং অধ্যায়ের শুরু থেকেই সঙ্গী সাবেক এই ডাচ অলরাউন্ডার মূলত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রস্তাব পেয়েছেন। সে কারণে ইংল্যান্ডে ভারতের সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়ার কথা বিসিসিআইকে জানিয়েছেন বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর। যদিও আনুষ্ঠানিকভাবে ভারত কিংবা রায়ান কেউ এই খবর সামনে আনেননি।
নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে গম্ভীরের সহকারী কোচের দায়িত্ব পালন করে আসছেন। কোচিং প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ ‘থিংক ট্যাঙ্ক’ হিসেবে বিবেচনা করা হয় রায়ানকে। যিনি ব্যাটিং-ফিল্ডিং উভয় বিভাগের কোচিং করাচ্ছিলেন ভারতীয় জাতীয় দলকে।
ক্রিকইনফো বলছে, কলকাতার বর্তমান কোচ অভিষেক নায়ারের সঙ্গে আগে ভালো সম্পর্ক রায়ান টেন ডাসকেটের। ভারত জাতীয় দলেও দুজন একসঙ্গে সহকারী কোচ পদে দায়িত্ব পালন করেন। একত্রে একই দায়িত্বে ছিলেন কলকাতারও। এ ছাড়া খেলোয়াড় হিসেবেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দীর্ঘ সম্পর্ক রায়ানের। ২০১২ এবং ২০১৪ দুই আসরেই তিনি কলকাতার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।
পরবর্তীতে ২০২২ সালে কলকাতার ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পান রায়ান টেন ডাসকেট। তার দায়িত্ব পালনকালে ২০২৫ এশিয়া কাপ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত জাতীয় দল। যদিও ভুগছিল টেস্ট ফরম্যাটে। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি, নিউজিল্যান্ডে ৩-০ এবং দক্ষিণ আফ্রিকায় ২-০ ব্যবধানে তারা টেস্ট সিরিজ হারে।
খুলনা গেজেট/রুএ

