জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

ক্রীড়া প্রতিবেদক

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইয়ুর্গেন ক্লপকে। শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন জানায়, ক্লপ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্লপ বলেন, জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে।

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আলোচনা চলাকালীন তিনি জানান, বিরতির পর তিনি এখন নতুন করে শক্তি অর্জিত ও অনুপ্রাণিত বোধ করছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন