টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

টস শেষে মিরাজ বলেন, ‘শেষ ম্যাচে আমাদের বোলিং কিছুটা হতাশাজনক ছিল। তবে সেটা এখন অতীত। আমরা সামনে এগিয়ে যেতে চাই। ব্যাটিংয়ে টপ অর্ডারে বড় জুটি গড়তে হবে। এরপর শেষদিকে ভালোভাবে ইনিংস শেষ করতে হবে। গত ম্যাচে কয়েকটি ভুল করেছি, তবে ইতিবাচক দিকগুলো নিয়েই ভাবছি। এখানে আমরা ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছি, তাই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রয়েছে। আগের ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিভাঙ্গা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন