আইসিসির সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

গেল মাসের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেদিনই নির্বাচিত ২৫ জন পরিচালকের ভোটে বোর্ড সভাপতি হন তামিম ইকবাল।

এরপর আইসিসির কোনো মিটিংয়ে যোগ দেননি নতুন সভাপতি তামিম। গেল মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে লন্ডনে গিয়েছিলেন তামিম। পরে চলতি মাসে আইসিসির বোর্ড সভা থাকাতে সেখানেই অবস্থান করেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথমবারের মতে আইসিসির সভাতে যোগ দিয়েছেন তামিম। বিসিবির একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির এই পরিচালক বলেছেন, ‘সভাপতিকে (তামিম) আমন্ত্রণ করে ডেকে নিয়েছেন। কাল থেকে শুরু হবে মূল সভা। তার আগে আজ যোগ দিয়েছেন তিনি। আগামী ২-৩ দিন এইডেনবার্গের এই সভাতে থাকবেন আমাদের বিসিবি সভাপতি।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন