কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

গত ম্যাচে দেড়শর আগে জিম্বাবুয়েকে অলআউট করেও সেই রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সেই তুলনায় আজ বড় সংগ্রহই পেয়েছে স্বাগতিকরা। এক সময় দুইশ রানও অনেক দূরে মনে হলেও শেষ পর্যন্ত বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে সেটা পেরিয়ে গেছে সহজেই।

হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে অপরাজিত ১১১ রান করেছেন কারান। ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। আজও নতুন বলে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দলকে ব্রেকথ্রু এনে দেন। তৃতীয় ওভারে ফিরে ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়েছেন তাসকিন।

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৯ম ওভারে উইকেট পেয়েছেন নাহিদ রানা। ৯ রান করা ক্রেগ আরভিনকে বোল্ড করেছেন এই প্রিমিয়াম পেসার।

বিস্তারিত আসছে…

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন