শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

জোড়াতালি দিয়ে বিপিএল হবে না, মাসখানেক আগে বিপিএল আয়োজন নিয়ে এমন মন্তব্য করেছিলেন তামিম ইকবাল। এবার বিপিএল কমিটির প্রধান ফাহিম সিনহা জানালেন, ভালো মানের ৫-৬টি ফ্র্যাঞ্চাইজি না পেলে এক বছর বিপিএল আয়োজন করবে না বিসিবি।

প্রায় প্রতি বছরই বিপিএল গভর্নিং কাউন্সিলে পরিবর্তন আসে। এবার ফাহিম দায়িত্ব পেয়েই ভালো মানের বিপিএল আয়োজনের আশ্বাস দিয়ে বলেন, ‘বিপিএল নিযে আমি আর তামিম ইকবাল তো কয়েক দিন আগে একটা সংবাদ সম্মেলন করলাম। আমরা এখনো ওই জায়গাতেই আছি।’

‘এখন আমরা যেটা নিয়ে কাজ করছি ওইটা হচ্ছে একটা বিজনেস মডেল। ওইটা প্রস্তুত হলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে উপস্থাপন করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি।’

তবে বিপিএল আয়োজনে আশাবাদী ফাহিম, ‘আমরা এখনো আশাবাদী (বিপিএল আয়োজনে)। কিন্তু যদি ওই ধরনের অন্তত ৫-৬ টা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই তাহলে হয়ত আমরা একটা বছর বাদ দিতে পারি।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন