অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে জিততে জিততে হারল বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে এদিন ৩ বল হাতে রেখে কষ্টার্জিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১৩৪ বলে ১৪৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে সফরকারীদের জিতিয়েছেন কুপার কনোলি। শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশই।
ব্যাট হাতে তিন ম্যাচে ১৫৭ রান এবং বল হাতে ২ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সিরিজসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক ফিরেই হয়েছেন সিরিজসেরা। স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত তিনি।
তাওহীদ হৃদয় বলেন, “মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম”!
ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। অনেক দিন পর এখানে ফিরে এসে দলের জন্য পারফর্ম করতে পারলাম। আমার মনে হয় ১৫-২০ রান কম করেছিলাম আমরা। তারাও (অস্ট্রেলিয়া) অনেক ভালো ব্যাট করেছে।’
এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে এই সিরিজে উপহার হিসেবে থাকা চেরি গাড়ি পেয়েছেন তাওহীদ হৃদয়। দামি উপহার পেয়ে হৃদয় বলেন, ‘মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম!’ এছাড়া সর্বোচ্চ উইকেটশিকারি (৬ উইকেট) হিসেবে বাইক পুরস্কার পেয়েছেন শরিফুল ইসলাম।
খুলনা গেজেট/এএজে

