মঙ্গলবার । ৯ই জুন, ২০২৬ । ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফিরে গেলেন তামিম, লিটন ও শান্ত, বিপদে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গিয়েছিলেন ওপেনার সাইফ হাসান। এরপর অবশ্য আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের জুটি গড়েন।

ভালোই খেলছিলেন। বাংলাদেশও দলীয় একশো পেরোয় তাদের ব্যাটে ভর করে। তবে তানজিদ ফিরতেই ছন্দপতন হয়। ফর্মে থাকা লিটন দাস নেমেও বেশিক্ষণ টিকতে পারলেন না। শেষমেশ বিদায় নিলেন শান্ত। টপঅর্ডার যেন মুহূর্তেই ধসে গেছে স্বাগতিক বাংলাদেশের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান।

২০১১ সালের পর প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (মঙ্গলবার) টস জিতে আগে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। পরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ওভারেই সাইফকে হারায়। যদিও নাথান এলিসের প্রথম বলেই তিনি চার দিয়ে শুরু করেছিলেন। বেশ বাইরে ছিল সেই ডেলিভারি। পরের বলটি কিছুটা ভেতরে ছিল, কিন্তু এবার সাইফের টাইমিং হয়নি ঠিকঠাক। এজ হয়ে স্লিপে থাকা লাবুশেনের তালুবন্দী হয় সেটি।

সাইফ ৫ বলে ৫ রান করে ফিরেছেন। সাইফের পর দ্রুত ফিরতে পারতেন শান্তও। ক্রিজে এসে এলিসের প্রথম বলে চার হাঁকান। পরের বলেই তিনিও ক্যাচ দেন দ্বিতীয় স্লিপের লাবুশেনকে। তবে এবার এই অজি তারকার হাত থেকে বল ফসকে গেছে। দেখেশুনে শুরুর পর তামিম ও শান্ত চড়াও হয়েছেন অজি বোলারদের ওপর। বিশেষত ওপেনার তামিম দ্রুতগতিতে রান তুলছিলেন।

বিস্তারিত আসছে…

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন