বিশ্ব ফুটবলের মহারণ শুরু হতে আর মাত্র ১৫ দিন বাকি। গ্লোবাল ডিকশনারিতে সবচেয়ে চেনা শব্দ গুলোর তালিকা করলেও পরের দিকেই থাকবে ‘ফুটবল’। আফ্রিকার বিদ্যুৎহীন, অনুন্নত গ্রাম থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো আধুনিক মেগাসিটি-ভৌগোলিক ও সামাজিক সব ব্যবধান এক নিমিষেই মুছে দিতে পারে এই একটি গোল চামড়ার বল।
সময়ের পরিক্রমায় আবারও আর একটি ফুটবল বিশ্বকাপ আমাদের ঘরের দুয়ারে দাড়িয়ে। ফুটবল বিশ্বকাপ এর জ্বরে সারা পৃথিবীর মত কাঁপছে বাংলাদেশও। সারাবছর ক্রিকেটের ভিড়ে ফুটবল আড়ালে থাকলেও ফুটবল বিশ্বকাপ এলে বাঙ্গালীর ফুটবল প্রেম কিংবা উন্মাদনা চোখে পরার মত। প্রতিটি পাড়ায় মহল্লায় ইতিমধ্যেই তাদের পছন্দের দল এর সমর্থক গোষ্ঠী ড়ে উঠেছে। নিজের পছন্দের দলের গুণগান করার পাশাপাশি প্রতিপক্ষ দলের দুর্নাম করায় ব্যস্ত সবাই।
বিশেষ করে আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকদের মধ্যকার শীতল যুদ্ধ উপভোগ্য। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২০২৬ সালের জমজমাট আসর। বিশ্বকাপের পূর্বের আসর গুলোতে জড়িয়ে আছে হাসি-কান্না, সাফল্য-ব্যর্থতার মুহূর্ত। আসুন ফিরে দেখি বিশ্বকাপ ফুটবলের কিছু বিতর্কিত, কলঙ্কিত এবং স্মরণীয় মুহূর্ত।
বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে কলঙ্কিত ম্যাচের একটি ছিল ২০০৬ এ জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে নেদারল্যান্ড ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি। রাউন্ড অফ সিক্সটিন এ এই দু দল মুখোমুখি হয়। ২৫ শে জুন ২০০৬ এ ম্যাচটির দায়িত্বে ছিলেন রাশিয়ান রেফারি ভ্যালেটিন ইভানভ। ম্যাচ শেষ হবার আগ পর্যন্ত রেফারিকে দুই দলের খেলোয়াড়দের মোট ১৬ টি হলুদ কার্ড এবং ৪ বার লাল কার্ড দেখাতে হয়েছে। নেদারল্যান্ড এবং পর্তুগাল দু’দলেরই ফেয়ার প্লের জন্য সুনাম রয়েছে কিন্তু বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে কলঙ্কিত ম্যাচের কালিমা এই দুই দেশই বহন করে চলছে। খেলা শেষে অবশ্য কেউ কেউ ম্যাচটাকে রাঘবি ম্যাচের সাথে তুলনা করেছে। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার এই ম্যাচের সম্পর্কে বলেন, ম্যাচে দুর্বল পারফরমেন্স এর জন্য রাশিয়ান রেফারি ভ্যালেটিন ইভানভ এর উচিত ছিল নিজেকে নিজেই হলুদ কার্ড দেখানো।
খুলনা গেজেট/এনএম

