শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৪ জন

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল শুক্রবার (২২ মে)। তিন ক্যাটাগরিতে সব মিলিয়ে মনোনয়নপত্র জমা হয়েছে ৩৩টি। সবমিলিয়ে ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও ৬টি জমা পড়েনি।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা এবং বিভাগ থেকে ১৯টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ৩টি করে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একটি করে এবং বরিশাল বিভাগ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে।

রাজশাহী, রংপুর ও সিলেট থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন করে। এই তিন বিভাগ থেকে পরিচালকও হবেন একজন করে। এরমধ্যে রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে কাইয়ুম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অর্থাৎ যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, যাচাই-বাছাইতে বাদ না পড়লে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন পরিচালক।

এদিকে, ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একজন। ওই ক্যাটাগরিতেও নির্বাচিত হবেন একজন। এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন।

ক্যাটাগরি-২ থেকে অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৮ জন। এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র তুলেছিলেনও ১৮ জন। বিসিবি সভাপতি তামিম ইকবালও নির্বাচন করছেন এই ক্যাটাগরিতে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন