শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

খুলনার গিলাতলায় চেয়ারম্যান কাপ ফুটবলে ৭ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

ফুলবাড়িগেট প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টে ৭নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠের ফাইনালে ৭নং ওয়ার্ড ৪-৩ গোলে ১নং ওয়ার্ডকে পরাজিত করে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ।  আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, হ্যামকো গ্রুপ লিমিটেডের পরিচালক আলহাজ্জ মোঃ কবির হোসেন তালুকদার।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন