সিলেট টেস্টের তৃতীয় দিনেই পাকিস্তানের সামনে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শান্ত-লিটনদের জন্য সিরিজ নিশ্চিত কিংবা সফরকারীদের জন্য সিরিজ বাঁচানোর মিশন। চতুর্থ দিনের প্রথম সেশনে দ্রুত ২ উইকেট হারিয়েছিল শান মাসুদের দল। এরপর অধিনায়ক মাসুদ ও বাবর আজমের ব্যাটে তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট, আর পাকিস্তানের ৩৩৬ রান।
মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০১ রান। শান মাসুদ ৪১ এবং বাবর ২৪ রানে অপরাজিত আছেন। এর আগে সোমবার তৃতীয় দিনের কিছু সময় বাকি থাকতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। তবে প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে তাদের পুঁজি দাঁড়ায় ৪৩৬ রান।
প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ায় জিতে ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড গড়েছিল। অ্যান্টিগায় ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়ায় ক্যারিবীয়দের জয় ৩ উইকেটে। এ ছাড়া আরও তিনবার চারশ’র বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড রয়েছে। তবে বাবর-রিজওয়ানদের সামনে আরও বেশি লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। ফলে পাকিস্তানকে জিততে হলে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।
বিস্তারিত আসছে…
খুলনা গেজেট/এনএম

