বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ২৪ দিন

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি আর মাত্র ২৪ দিন। সেই মাহেন্দ্রক্ষণ যত ঘনিয়ে আসছে, বাড়ছে তত উন্মাদনা। কারণ বিশ্ব ফুটবল মঞ্চ যে প্রতি বাসরেই সাক্ষী হয়ে থাকে বড় কিছু অঘটনের। বিশ্বকাপ ফুটবলে যতগুলো বড় ধরনের অঘটন ঘটেছে তার মধ্যে যেগুলি কারের সাক্ষী হয়ে আছে, সেগুলি হচ্ছে-

গত আসরেই বিশ্বকাপে সি গ্রুপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরব দু’বারের শিরোপা জয়ী আর্জেন্টিনাকে পরাজিত করে সবাইকে চমকে দিয়েছে। তারা আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছিল।

দক্ষিণ কোরিয়ার স্বপ্ন ২০০২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল। তারা ইতালীকে ২-১ গোলে হারিয়েছিলো।

ব্রাজিলে ২০১৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেন তাদের গ্রুপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়।

১৯৭৪ বিশ্বকাপে পূর্ব জার্মানি ১-০ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিলো।

২০০২ সালে সেনেগাল ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। এটা ছিল বিশ্বকাপের আরও একটি অঘটন।

আর্জেন্টিনায় ১৯৭৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে পরাজিত করে সবাইকে চমকে দেয় স্কটল্যান্ড।

২০১০ সালে স্পেন ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ান। একই সাথে তারা ছিল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। এই আসরেই তারা সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়।

ব্রাজিলে ১৯৫০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ড ০-১ গোলে যুক্তরাষ্ট্রের কাছে হার মানে।

১৯৯০ সালে ইতালিতে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যায় ক্যামেরুনের কাছে।

১৯৮২ বিশ্বকাপে স্পেন ০-১ গোলে উত্তর আয়ারল্যান্ডের কাছে ধরাশায়ী হয়।

১৯৬৬ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল ইতালি। তবু তারা উত্তর কোরিয়ার কাছে ০-১ গোলে হারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন