শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের কাউন্টডাউন। আর মাত্র ২৬ দিন বাকি। নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আগেই জ¦লে উঠেছে বিশেষ কাউন্টডাউন লাইট। ভিডিও বার্তায় বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।
মেক্সিকোতে আগে পৌঁছে দেওয়া হয়েছে স্বর্ণালী ট্রফিটি। বিশ্বভ্রমণ শেষে সহ-আয়োজক মেক্সিকোর ন্যাশনাল প্যালেসে ট্রফিটি গ্রহণ করেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া সিনবামের।
এদিকে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লা গরম হতে শুরু করেছে বিশ^কাপ উন্মাদনায়। দরজির দোকানগুলিতে বিভিন্ন দেশের পতাকা তৈরির জন্য সেলাই মেশিনের চাকাগুলি ঘুরতে শুরু করেছে।
আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা তৈরির ধুম পড়েছে সব থেকে বেশি। পাশাপাশি জার্মানি, ইতালির পতাকাও শোভা পাচ্ছে দোকানগুলিতে। নেদারল্যান্ডস-এর সমর্থকদের উন্মাদনাও রয়েছে চোখে পড়ার মতো।
ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা বরাবরের মতো প্রতিযোগিতায় নেমেছেন বৃহৎ আকারের পতাকা প্রদর্শনের জন্য। আর দিন কয়েক পরেই নগরীর বিভিন্ন বাড়ির ছাদ, লাইট পোস্ট ও গাছের সর্বোচ্চ ডালে শোভা পাবে পতাকাগুলি।
খুলনা গেজেট/এনএম

