শুক্রবার । ১৫ই মে, ২০২৬ । ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ২৭ দিন

মোঃ আনিস উদ্দিন

আর ২৭ দিন পরেই পর্দা উঠছে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। আগের আসরগুলিতে ঘটে যাওয়া বিভিন্ন রেকর্ড ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। এই ধারাবাহিকতায় নজর দেওয়া যাক এমন কিছু দলের ওপর, বিশ্বকাপের মঞ্চে যারা থেকেছে অপরাজিত।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৮টি দল অপরাজিত থেকে আসর শেষ করেছে। আর ২২টি শিরোপাজয়ী দলের মধ্যে ১৭টি অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে।

যে পাঁচটি চ্যাম্পিয়ান দল তা করতে পারেনি, সেগুলো হলো- ১৯৫৪ আসরের পশ্চিম জার্মানি (হাঙ্গেরির বিপক্ষে হেরেছিল ৮-৩ গোলে), ১৯৭৪ আসরের পশ্চিম জার্মানি (পূর্ব জার্মানির বিপক্ষে হেরেছিল ১-০ গোলে), ১৯৭৮ আসরের আর্জেন্টিনা (ইতালির বিপক্ষে হেরেছিল ১-০ গোলে), ২০১০ আসরের স্পেন (সুইজারল্যান্ডের বিপক্ষে হেরেছিল ১-০ গোলে) ও ২০২২ আসরের আর্জেন্টিনা (সৌদি আরবের বিপক্ষে হেরেছিল ২-১ ব্যবধানে)।

২০০৬ সালের জার্মানি আসরে সবচেয়ে বেশি অপরাজেয় দলের দেখা মিলেছে : আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড।

২০ বছর আগের সেই আসরে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে সুইজারল্যান্ড কোনো গোল হজম না করেই বিদায় নেয় (শেষ ষোলোয় ইউক্রেইনের বিপক্ষে টাইব্রেকারে হেরে)।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন