পঞ্চম দিন সকালে দ্রুত রান তোলার চেষ্টায় উইকেট হারাল বাংলাদেশ। দিনের শুরুতেই ফিরে গেলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুই উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ।
হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন মুশফিক। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক্যাচ নেন শান মাসুদ। ৩৭ বলে চারটি চারে ২২ রান করেন মুশফিক।
অপরদিকে, শাহিন শাহ আফ্রিদির বলে ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দিলেন লিটন দাস। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে পুল করেন লিটন। মাঝ ব্যাটে খেলতে পারেননি তিনি। ব্যাটের উপরের কানায় লেগে ক্যাচ যায় ফাইন লেগে। সেখানে চমৎকার ক্যাচ নেন হাসান আলি। ২৮ বলে এক চারে ১১ রান করেন লিটন।
তবে দ্বিতীয় ইনিংসে অলআউট হতে চাইনি বাংলাদেশ। তাসকিন আউট হওয়ার পরই ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নাজমুলের দল। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ২৬৭ রান। ফলে মিরপুর টেস্ট জিততে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে হবে।
খুলনা গেজেট/এনএম

