সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

শান্ত-মুমিনুলের প্রতিরোধ, ১২০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

৩৪ রানের লিড নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ভর করে ১২০ রানের লিড নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ।

বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। সোমবার (১১ মে) চতুর্থ দিনের শুরুতেই দলীয় ২৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ।

জয় ৫ ও সাদমান ১০ রান করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর শান্ত ও মুমিনুল মিলে দলের হাল ধরেন। পাকিস্তানের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ৩৪ ও মুমিনুল ৩৭ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের পক্ষে হাসান ও আব্বাস নিয়েছেন ১টি করে উইকেট।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন