বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যেসব সিদ্ধান্ত হলো বিসিবির আজকের সভায়

ক্রীড়া প্রতিবেদক

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

বুধবার (৬ মে) মিরপুরে বিসিবি কার্যালয়ে সভায় বসেছিল বিসিবির এডহক কমিটি। তাদের চতুর্থ সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরির অধীনে ১৯২ জন কাউন্সিলরের নাম আমন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। বিসিবি এই কাউন্সিলরদের মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি পাঠাবে, যা ১৬ মে ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।

জেলা কোচ আবেদনকারীদের মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায়, ৬৪টি জেলা কোচ পদের জন্য আবেদনকারীদের মূল্যায়নের লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এই মূল্যায়ন প্রক্রিয়ায় তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বোর্ড ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের চাকরির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যা গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হয়েছিল।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন