মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির সাথে যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়।

অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হামজা চৌধুরী এই চুক্তি স্বাক্ষর করেন। সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে ওঠা ফুডির জন্য আন্তর্জাতিক এই ফুটবলারকে পাশে পাওয়া একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ফুডি কর্তৃপক্ষ জানায়, হামজার আবেগ, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি অগাধ ভালোবাসা তাদের ব্র্যান্ডের মূলনীতির সাথে মিশে যায়। একজন অনুপ্রেরণামূলক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সারা বাংলাদেশে ফুডির পরিচিতি আরও বিস্তৃত করতে তিনি মূল ভূমিকা রাখবেন।

চুক্তি স্বাক্ষর শেষে হামজা চৌধুরী বলেন, ‘মাঠে যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক একইভাবে এই দেশীয় একটি ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। ফুডির সাথে এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’

ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশের গর্ব ও অধ্যবসায়ের প্রতীক। ফুডি বিশ্বাস করে স্থানীয়তার শক্তিতে, স্থানীয় প্রতিভা, স্থানীয় উদ্যম এবং স্থানীয় প্রভাবে। হামজাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া তাই একটি অত্যন্ত স্বাভাবিক এবং আনন্দের বিষয়। তিনি ঠিক সেই মূল্যবোধ ধারণ করেন, যা ফুডি প্রতিনিধিত্ব করে। আমরা তাকে ফুডি পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং এই পার্টনারশিপ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন