রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর অপেক্ষায়। এর মাঝেই আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিইয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত হাসান। এছাড়া বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিমও।

২৩ বছর বয়সী অমিত হাসানের প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৪৯। বিসিএল-এনসিএলে এই ব্যাটার করেছেন নজরকাড়া পারফরম্যান্স। ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৮২ ম্যাচ। এছাড়া দলে ফিরেছেন স্পিনার নাঈম হাসান এবং দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও হাসান মুরাদ।

সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ১৬ মে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন