গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন তিনি।
বিসিবি সভাপতি ছুটি কাটিয়ে রবিবার (২৯ মার্চ) মধ্য রাতে দেশে ফিরেছেন। এসিসির মিটিংয়ে যোগ দিয়ে অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে দেশে ফিরেছেন তিনি।
দেশে ফেরার পরই দুপুরে হাজির হয়েছিলেন মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বোর্ড পরিচালকদের সঙ্গে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে উপস্থিত হন।
নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন। কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। এ ছাড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে বুলবুলকে।
এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা ফিটনেস অনুশীলনে সময় পার করছেন। মিরপুর শের-ই বাংলায় নিয়মিত অনুশীলন করছেন। এরপরই স্কিল ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা।

