শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে তাদের মাটিতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ। এই ম্যাচ খেলতে গতকাল ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

গতকাল দুপুরে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে বাফুফে। স্কোয়াডে থাকা ফুটবলারদের নিয়ে এই দুই ম্যাচ খেলতে ভিয়েতনামে উড়াল দিয়েছে বাংলাদেশ।

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের পর ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ নেই বাংলাদেশের সামনে। তবে জয় দিয়ে এবারের বাছাইপর্ব মিশন শেষ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন